Wednesday, August 19, 2026
31 C
Bangladesh

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে গোলবন্যার পর এবার শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে বাংলাদেশ। ২৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। একটি ফ্রি-কিক ঠিকমতো গ্রিপে নিতে ব্যর্থ হন ভারতীয় গোলরক্ষক। তার হাত ফসকে বল সামনে পড়তেই সুযোগ কাজে লাগান অধিনায়ক অর্পিতা বিশ্বাস, বল জড়িয়ে দেন জালে।

এক গোল হজম করে ভারত যখন ম্যাচে ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই দ্বিতীয় ধাক্কা খায় তারা। প্রথমার্ধের ৩৯তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রস দুই ভারতীয় ডিফেন্ডারের মাঝ দিয়ে খুঁজে নেয় ফরোয়ার্ড আলপি আক্তারকে। চমৎকার দক্ষতায় তিনি লক্ষ্যভেদ করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কিছু সুযোগ তৈরি হলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার দলের এই টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট এবং ১৪টি গোল ব্যবধান (+১৪) নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট নিয়ে (গোল ব্যবধান -১) রয়েছে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান এখনো কোনো পয়েন্ট পায়নি।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। আজকের অন্য ম্যাচে নেপাল ও ভুটান ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

জনপ্রিয়

More like this
Related

শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ) : জীবন ও তৎপরতার সংক্ষিপ্ত রূপ

আরেফিন আল ইমরান সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একজন মহত্তম ব্যক্তিকে তুলে...

বাজার অস্থিরতা: কম্পিউটার এক্সেসরিজের হঠাৎ করে লাগামহীন দাম কেন? কবে ফিরবে স্বাভাবিক দামে ?

দেশের বাজারে কম্পিউটার এক্সেসরিজ বা ইলেকট্রিক পণ্যের বাজার হঠাৎ...

বিশ্বজুড়ে চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে,ওষুধি গাছ ‘স্টেভিয়া’

অ্যাস্টার পরিবারের (Asteraceae) ফুলের উদ্ভিদ যা হচ্ছে স্টেভিয়া, (Stevia...