Tuesday, August 11, 2026
26.7 C
Bangladesh

আবারও বড় পর্দায় ফিরলেন সালমান শাহ

ঢালিউড ইতিহাসের অমর নায়ক সালমান শাহ। দীর্ঘ সময় পার হলেও আজও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি । বর্তমান প্রজন্মের দর্শকদের বড় পর্দায় সালমান শাহ কে দেখার, অভিনব উদ্যোগ নিয়েছে আধুনিক প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। বিশেষ করে পুরান ঢাকার নান্দনিক মাল্টিপ্লেক্স ‘লায়ন সিনেমাজ’ এখন সালমান ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে।

যেসব সিনেমা দেখা যাবে ‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামের বিশেষ এই আয়োজনে বড় পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে, সালমান শাহ অভিনীত ব্যবসা সফল তিনটি ধ্রুপদী সিনেমা। ছবিগুলো হলো—

১. স্বপ্নের পৃথিবী (পরিচালনায়: বাদল খন্দকার)
২. অন্তরে অন্তরে (পরিচালনায়: শিবলী সাদিক)
৩. সত্যের মৃত্যু নেই (পরিচালনায়: ছটকু আহমেদ)

কোথায় এবং কখন দেখবেন? পুরান ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকার লায়ন সিনেমাজ (লায়ন শপার্স ওয়ার্ল্ড) বর্তমানে এই প্রদর্শনী চলছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে,প্রতিদিন প্রতিটি সিনেমার জন্য দুটি করে শো বরাদ্দ রাখা হয়েছে। এই বিশেষ প্রদর্শনী আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।

হল কর্তৃপক্ষের বক্তব্য লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ এক বিশেষ বার্তায় জানায়, সালমান শাহ মানেই একটি প্রজন্মের আবেগ। নতুন প্রজন্ম সালমান শাহ এর ছবি বড় পর্দায় দেখার সুযোগ পাননি । মূলত সেই সুযোগটি করে দিতেই এই সালমান সপ্তাহের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নব্বই দশকের শুরুতেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে রাজকীয় অভিষেক ঘটেছিল এই স্টাইল আইকনের। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার।

জনপ্রিয়

More like this
Related

শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ) : জীবন ও তৎপরতার সংক্ষিপ্ত রূপ

আরেফিন আল ইমরান সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একজন মহত্তম ব্যক্তিকে তুলে...

বাজার অস্থিরতা: কম্পিউটার এক্সেসরিজের হঠাৎ করে লাগামহীন দাম কেন? কবে ফিরবে স্বাভাবিক দামে ?

দেশের বাজারে কম্পিউটার এক্সেসরিজ বা ইলেকট্রিক পণ্যের বাজার হঠাৎ...

বিশ্বজুড়ে চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে,ওষুধি গাছ ‘স্টেভিয়া’

অ্যাস্টার পরিবারের (Asteraceae) ফুলের উদ্ভিদ যা হচ্ছে স্টেভিয়া, (Stevia...