Friday, May 8, 2026
33.2 C
Bangladesh

বাংলাদেশের জন্য আইসিসির এমন নীতি কেন, প্রশ্ন সাবেকদের

আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। বাংলাদেশ প্রশ্নে আইসিসির অবস্থান নিরপেক্ষ নয়—ধীরে ধীরে সাবেক ক্রিকেটাররাও এমন প্রশ্ন তুলতে শুরু করেছেন। সুনির্দিষ্ট ভেন্যুর বাইরে ভারত খেলার অনুমতি পেলে বাংলাদেশ কেন নয়—টি-টুয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি।

এ বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হয়েছে এরই মধ্যে।  সঙ্গত কারণ ও যৌক্তিক অবস্থান পরিষ্কার করেই ভারতে বাংলাদেশিদের নিরাপত্তাশঙ্কা থাকায় ভেন্যু বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেসব বিষয় আমলে না নিয়ে, আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়েছে। বিতর্কিত এই সিদ্ধান্তের পর, সংস্থাটির দ্বিমুখী নীতি নিয়ে সমালোচনা করছেন অনেকে।

উঠে আসছে ভারতকে সুবিধা দেয়ার বিষয়টি। কারণ এর আগে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। পরে আইসিসি তাদের দাবি মেনে, ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। অংশগ্রহণকারী অন্য সব দল পাকিস্তানে গেলেও ভারতের সঙ্গে খেলার জন্য তাদের দুবাইয়ে যেতে হয়েছিল। এবার নিরাপত্তা ইস্যুতে সেই একই প্রসঙ্গ সামনে এলেও বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের দাবি না মানার পর প্রসঙ্গটি সামনে এনেছেন জ্যাসন গিলেস্পি।

অজি দলের হয়ে ১৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা পেসার এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার যত দূর মনে পড়ে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে রাজি হয়নি এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তাহলে এখন বিষয়টি কীভাবে যুক্তিযুক্ত হয়?’

অবশ্য পরে সেই পোস্টটি মুছে দিয়েছেন গিলেস্পি। তবে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করছেন। এছাড়া মুখ খুলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার জন্টি রোডস। বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য করেছেন। গতকাল ভারতে এক অনুষ্ঠানে তিনি এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সব সময় ভাবি খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখব, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না।’

জনপ্রিয়

More like this
Related

শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ) : জীবন ও তৎপরতার সংক্ষিপ্ত রূপ

আরেফিন আল ইমরান সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একজন মহত্তম ব্যক্তিকে তুলে...

বাজার অস্থিরতা: কম্পিউটার এক্সেসরিজের হঠাৎ করে লাগামহীন দাম কেন? কবে ফিরবে স্বাভাবিক দামে ?

দেশের বাজারে কম্পিউটার এক্সেসরিজ বা ইলেকট্রিক পণ্যের বাজার হঠাৎ...

বিশ্বজুড়ে চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে,ওষুধি গাছ ‘স্টেভিয়া’

অ্যাস্টার পরিবারের (Asteraceae) ফুলের উদ্ভিদ যা হচ্ছে স্টেভিয়া, (Stevia...